Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কারাগার থেকে ছাড়া পেলেন সেই আফগান বীর

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি আফগান পার্লামেন্টে চালানো এক জঙ্গি হামলা প্রতিহত করে বীরের খেতাব পাওয়া আফগান সেনা সদস্য ঈশা খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গাড়ি দুর্ঘটনা কারণে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।জুনে আফগান পার্লামেন্টের অধিবেশন চলার সময় সেখানে হামলা চালিয়েছিল তালেবান জঙ্গিরা। পার্লামেন্ট ভবনের সামনে দায়িত্ব পালনরত সেনা সার্জেন্ট ঈশা খান একাই সাত হামলাকারী জঙ্গির মধ্যে ছয়জনকে হত্যা করে হামলা প্রচেষ্টা রুখে দেন।এ ঘটনার পর দেশে ব্যাপক প্রশংসিত হন তিনি। আফগান সরকার তাকে নতুন বাড়ি-গাড়ি দিয়ে পুরস্কৃত করে। কিন্তু পুরস্কার পাওয়া গাড়ি চালাতে গিয়ে চলতি মাসে মারাত্মক দুর্ঘটনা ঘটান তিনি। এতে একজন নিহত হন।এরপর ঈশাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। মঙ্গলবার জামিনে মুক্তি পান তিনি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.