Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ-মিছিল

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শুক্রবার সকাল ৮টায় রাজধানীর কল্যাণপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলে ঢাকা মহানগর পশ্চিম বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল পৌনে ৮টা থেকে মাত্র ১৫ মিনিটের ওই মিছিলটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে শ্যামলী গিয়ে শেষ হয়।

এসময় রুহুল কবির রিজভী বলেন, এটা কোনো ঘোষিত কর্মসূচি নয়। দলের চেয়ারপারসন জেলে। আমরা প্রতিবাদের মধ্যে আছি। যে কেউ যেকোনো সময় ও স্থানে এই প্রতিবাদ মিছিল করতে পারে। এটা ঘোষণা দিয়ে করার দরকার নেই।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় করাগারে রয়েছেন তিনি। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। গত ১৭ মে এ আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

Leave A Reply

Your email address will not be published.