কারা মহাপরিদর্শককে হত্যার হুমকি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক : কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দীনকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার রাতে আইজি প্রিজনের পক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার উদ্দিন এ জিডি (নম্বর ৬৭৯) করেন।
জানা গেছে, সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগীরা সৈয়দ ইফতেখার উদ্দীনকে হত্যার হুমকি দেয়। চকবাজার থানার ডিউটি অফিসার এসআই সুজন জিডির বিষয়টি নিশ্চিত করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।