Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কারিনার আইটেম গান নিয়ে ইউটিউবে হৈ চৈ

বিনোদন ডেস্ক : একজন প্রথম সারির নায়িকা হয়েও কারিনা কাপুর আইটেম কুইন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার ছলিয়া ছলিয়া (টশন), ইটস রকিং (কেয়া লভ স্টোরি হ্যায়), ফেভিকল (দাবাং টু), মুসকানে ঝুটি হ্যায় (তালাশ) গানগুলো তাকে এই আসনে বসিয়েছে।

এবার নবাবপত্নীর সেই সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরো একটি নতুন পালক। করণ মলহোত্রার নতুন ছবি ‘ব্রাদার্স’-এ ‘মেরা নাম মেরি হ্যায়’ শিরোনামের একটি আইটেম গানে অংশ নিয়েছেন তিনি। দিন কয়েক আগে প্রকাশ হয়েছিলো নেই গানটির টিজার। তাতেই বাজিমাত করেছিলেন কারিনা। গেল বুধবার ইউটিউবসহ সকল যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলো গানটির ২ মিনিট ১৭ সেকেণ্ডের ভিডিও।

সোনালি পোশাকে কারিনার আইটেম নম্বর ইউটিউবে রিলিজ হতেই উপচে পড়েছে লাইক, শেয়ার। সালমানের নতুন ছবির টিজার-ট্রেলার-গানের ভিডিও, শাহরুখের নতুন ছবির টিজার প্রকাশের পরও কারিনার এই গানের ভিডিওটি এ পর্যন্ত প্রায় আট লাখ দর্শক দেখে ফেলেছেন।

এদিকে জানা গেছে, বক্সিং রিংয়ে দুই ভাইয়ের লড়াই নিয়ে ছবি ব্রাদার্স। দুই ভাইয়ের চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মলহোত্রা। ছবিতে আরো রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, জ্যাকি শ্রফ, শেফালি শাহ। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে ছবিটি।

Leave A Reply

Your email address will not be published.