Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালকিনিতে জাতীয় শোক দিবস পালন

আশরাফুর রহমান কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃk
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যেুু সোমবার সকালে কালকিনি উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ সকল সামাজিক অঙ্গসংগঠনের উদ্যোগে শোক র্যাালী এবং স্থানীয় অফির্সাস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাহমিন সিদ্দীকি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাশার, মেয়র এনায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: নিজাম সরদার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: ফরিদ সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেট, সাধারন সম্পাদক রুুুহুল আমিন মীর সুজন প্রমুখ।
এছাড়াও কালকিনি সাব রেজিষ্টার অফিস,দলিল লেখক ও স্ট্যাম ভেন্ডারবৃন্দ আয়োজিত শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ু

Leave A Reply

Your email address will not be published.