Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালকিনিতে বাস চাঁপায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

আশরাফুর রহমান কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃIMG_20160807_155315
মাদারীপুরের কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকায় বাস চাঁপায় মোঃ রুবেল সরদার-(৩৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মুদির দোকান ও ফ্লেক্্িরলোডের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, বালীগ্রাম এলাকার পূর্ববালী গ্রামের রব সরদারের ছেলে ব্যবসায়ী রুবেল সরদার ব্যাক্তিগত একটি কাজে সাইকেল যোগে ঢাকা-বরিশাল মহা-সড়কের গোপালপুর থেকে বাড়ি যাওয়া পথে মেলকাই নামকস্থানে বাস চাপাঁয় প্রথমে গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মাড়া যান। এদিকে তার অকাল মৃত্যুর খবরে নিহতের গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Leave A Reply

Your email address will not be published.