Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালিয়াকৈরে মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য

কালিয়াকৈর গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নৃত্য।
সরেজমিনে গিয়ে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষার্থীসহ স্থানীয় যুব সমাজ মেলার দিকে ঝুঁকে পড়ছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে আশুলিয়া থানার কবিরপুর এলাকার খোরশেদ আলম মিথু স্থানীয় একটি কুচক্রী মহলের সহযোগিতায় শুরু করে মেলার নামে জুয়া আর অশালীন নৃত্যের আসর। প্রতিদিন সন্ধ্যা হতেই শুরু হয় এ আসর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীরা অনেকেই মেলার দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অভিভাবকদের মনে আতঙ্ক বিরাজ করছে। গত কাল রাতে মেলা এলাকায় গিয়ে দেখা গেছে উঠতি বয়সের যুবকদের ভিড়।
মেলা চত্বরের পাশেই বসে কাঁদছেন মধ্যবয়সী একজন। তার সাথে আলাপকালে তিনি জানান, তার ছেলে মেলায় আসার জন্য বিকেলে তার কাছে ৫শ’ টাকা দাবি করে। সে তার চাহিদা পূরণ করতে না পারায় উত্তেজিত হয়ে তার সাথে দুর্ব্যবহার করে বাড়ি থেকে তার ছেলে বেরিয়ে এসেছে। রাত অনেক হওয়ার পরও ছেলে বাড়ি না ফেরায় তার সন্ধানে সে মেলায় এসেছে। চন্দ্রা ডাইনকিনী এলাকার রাজু (২২) জানায়, যাত্রা দেখার জন্য বন্ধুরা মিলে এখানে এসেছি কিন্তু যাত্রার নামে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনসহ সব মহলের সাথে চুক্তি করেছি এবং প্রতিদিন তাদের সাথে দেখা করেই মেলা চালাচ্ছি। এখন মাসের শুরু তাই সবার পকেটে টাকা আছে এটাই আমাদের উপযুক্ত সময়। অশ্লীলতা বিষয়ে প্রশ্ন করলে তারা দাবি করেন, এটা যুবকদের শরীর গরম করার কৌশল। শরীর যত গরম হবে টাকা ততো বেশি উপার্জন হবে।
আয়োজক খোরশেদ আলম মিথু জানান, প্রশাসনকে ম্যানেজ করেই মেলা চালাচ্ছি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, প্রয়োজনে মেলা বন্ধ করে দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.