Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ১০ গ্রাম ক্ষতিগ্রস্ত, আহত ২০

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ১০টি গ্রামের অন্তত ১০০ কাঁচাপাকা বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। মাঠের ফসল গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন । আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামবাসিরা জানিয়েছেন, ঘুমন্ত গ্রামগুলোতে হঠাৎ বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় কিছু বুঝে উঠার আগেই সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। তারা আরো জানিয়েছেন, ঝড়ে ইউনিয়ন দুইটির কমপক্ষে ১০ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের ফসল মাটির সাথে মিশে গেছে। ভেঙ্গে পড়েছে গাছপালা। ১০ মিনিট স্থায়ী এ ঝড়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন শত শত গ্রামবাসী। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে বসবাস করছে।
সংশ্লিষ্ট কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে জানিয়েছেন, উপজেলার কোলা ও জামাল ইউনিয়নে ভোর ৪টার দিকে বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে ইউনিয়ন দুইটির অন্তত ১০০ কাঁচাপাকা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানিয়েছেন, ঝড়ের তাণ্ডবে মাঠে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রশাসন ও স্থানীয়রা উদ্ধার কাজ পরিচালনা করছে। জরুরি সাহায্য চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে উপজেলার শালিখাডাঙ্গা, কামালহাট, ঘোষপাড়া, কোলা, রামচন্দ্রপুর গ্রামে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ চলছে।

Leave A Reply

Your email address will not be published.