Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কালীগঞ্জ প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে এক গাঁজা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এ,এস,আই মো. লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মুনসেফপুর গ্রামে অভিযান চালিয়ে মুনসেফপুর গ্রামের মো. মারফত আলীর ছেলে মাদক ব্যবসায়ী মো. মোতালিব হোসেন(৪৭) কে আটক করে। এসময় তার কাছে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান গাঁজা ব্যবসায়ী মো. মোতালিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কালীগঞ্জ থানার এ,এস,আই মো. লুৎফর রহমান জানান, আটককৃত মো. মোতালিব হোসেন একজন গাঁজা ব্যবসায়ী ও সেবক। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিল।

Leave A Reply

Your email address will not be published.