Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাহেবুল ইসলাম টিটুল কালীগঞ্জ: জেলার কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ণাট্য র‌্যালী,জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন,কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করেন।

শুক্রবার ২৭ জুলাই সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাট্য র‌্যালী উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জাতীয় ও দলীয় সংগীত পাঠের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানের শুভ সুচনা করেন নেতৃবৃন্দ।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন খোকনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তাহের এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম রাজু,সাধারন সম্পাদক লালমনিরহাট জেলা শাখা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা ও সাবেক যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাসহ অনেকে।

এ সময় যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা বলেন বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে অতীতে কখনো হয়নি। এধারা অব্যাহত রাখতে সমাজকল্যান প্রতিমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ নেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী একাদ্বশ নির্বাচনে আবার ও আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নৌকা মার্কায় ভোটদিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি জামাল হোসেন খোকন বলেন আওয়ামীলীগের আন্দোলন সংগ্রামে বিগত দিনের মতো স্বেচ্ছা সেবক লীগ মাঠে থাকবে। আগামী একাদ্বশ জাতীয় সাংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে জয়যুক্ত করতে তৃণমুল পর্যায়ে কাজ করার আহবান জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.