Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু

download (1)ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে অদ্রিতা (৩) ও অর্প (৩) নামের দু শিশুর মৃত্যু হয়েছে। নিহত অদ্রিতা উপজেলার কোলা ইউনিয়নের পারিয়াট গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ও অর্প একই গ্রামের এমদাদুল হকের ছেলে। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পারিয়াট গ্রামের বাসিন্দা আব্দুল খালেক মোল্লা জানান, রোববার দুপুরে অদ্রিতা ও অর্প বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। এ সময় অর্প ও অদ্রিতা পা ফসকে পানিতে পড়ে যায়। খোজাখুজির পর রোববার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের মৃতদেহ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। দুটি শিশু মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি জানার ঘটনাস্থলে গিয়ে শোকার্ত পরিবারের সমবেদনা জানান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খবরটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.