Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালীগঞ্জে ৭১ বোতল ফেন্সিডিলসহ আটক ১

lalmanehatরাহেবুল ইসলাম টিটুল, কালীগঞ্জ: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেলে ৭১ বোতল ফেন্সিডিলসহ আব্দুল লতিফ (২৬) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপর ৩টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বুকশুলা ব্রীজে তাকে আটক করা হয়।মাদক বহনকারী আব্দুল লতিফ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের মৃত আমিনুর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার (এস আই) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুকশুলা ব্রীজে অভিযান চালানো হয়। এসময় ৭১টি ফেন্সিডিল বোতল ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বহনকারী লতিফের নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে । সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.