Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালুখালীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আরজু ওরফে সাগর (১৯) নামে এক যুবকের গলাকাটা লাশ সোমবার সকালে রাজবাড়ীর জেলার কালুখালী উপজেলায় উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর পুরাতন কবরস্থান পাশে এলাকাবাসী একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ এলাকার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের আমদ আলীর ছেলে ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম এ হাসেম খান জানান, আরজু ভাড়ায় মোটর সাইকেল চালাত । সে রবিবার দুপুরে বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় । ধারনা করা যাচ্ছে, যাত্রী বেশধারী দুর্বত্তরা আরজু মোটর সাইকেল ভাড়া করে কালুখালীর মোহনপুর আনার পর রাতের কোন এক সময় তাকে হত্যা করে মোটর সাইকেলটি নিয়ে যায় ।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.