Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাশ্মিরে জঙ্গিদের গুলিতে ২ পুলিশ নিহত

kasmirভারতের কাশ্মিরের অনন্তনাগ বাসস্ট্যান্ডে টহলরত পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি করে জঙ্গিরা। এতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ শনিবার ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবারই বিএসএফের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় তিন বিএসএফ জওয়ানের। জখম হন আরও চার বিএসএফ জওয়ান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অনন্তনাগে ফের জঙ্গি হামলায় মৃত্যু হলো দুই পুলিশ কর্মীর। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে- অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বসির আহমেদ ও কনস্টেবল রিয়াজ আহমেদের।
আগামী ২২ জুন অনন্তনাগে নির্বাচন হওয়ার কথা। সেখান থেকেই নির্বাচনী লড়াই লড়ছেন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।

প্রসঙ্গত, জঙ্গিরা এই নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিতেই এই হামলা করেছে বলে মনে করা হচ্ছে। কারণ বিভিন্ন জঙ্গি সংগঠন ভোট বয়কটের ডাক দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.