Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাশ্মীরে গুলিতে এখন মরিচের গুঁড়ো

kashmir_pellet1কাশ্মীরে পেলেট গান দিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুঁড়ছে একজন পুলিশ

অনলাইন ডেস্ক: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত-প্রশাসিত রাজ্য কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এখন থেকে যে গুলি ব্যবহার করবে তা মরিচের গুঁড়ো থেকে তৈরি এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে ভরা থাকবে।
সম্প্রতি কাশ্মীরের বিক্ষোভকারীদের ওপর বন্দুক থেকে পেলেট বা ছর্‌রা ব্যবহার করা নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক চলছে। এই ছর্‌রার আঘাতে বহু মানুষের অঙ্গহানী ঘটছে।
শ্রীনগরে এক সফরে গিয়ে মি. সিং বলেন, বিশেষজ্ঞদের একটি প্যানেল পেলেট গান ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। এর বদলে তারা বন্দুকে যে গুলি ব্যবহারের কথা বলেছে, তাতে থাকছে পেলার্গনিক অ্যসিড ভ্যনিলিলামাইড বা ‘পাভা’ নামে এক ধরনের রাসায়নিক।
এধরনের এক হাজার গুলির প্রথম চালানটি ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনীর হাতে পৌঁছেছে বলে তিনি জানান। আলাপ-আলোচনার মাধ্যমে কাশ্মীরের বিক্ষোভের মীমাংসার লক্ষ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীএখন ঐ রাজ্য সফর করছেন।
তার সাথে রয়েছে একটি সর্বদলীয় প্রতিনিধিদল।

Leave A Reply

Your email address will not be published.