Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কিশোরগঞ্জে মদ্যপানে আ.লীগ নেতাসহ ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদপান করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ চারজন মারা গেছেন।

অপর তিনজন হলেন, জহির রায়হান (জজ মিয়া), গোবিন্দ বিশ্বাস ও দিলু মিয়া। এ ছাড়া হাবিবুর রহমান নামে আরেকজন ঢাকার একটি হাসপাতালে লাইফসাপোর্টে আছেন বলে জানা গেছে। তারা সবাই রোববার রাতে মদ্যপান করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে মদ্যপান করে তারা রোববার রাতে বাসায় যাওয়ার পর বমি করতে থাকে।

পরে তাদের পরিবারের সদস্যরা রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান।

হাবিবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় রাতে ঢাকায় চিকিৎসার জন্য পাঠালে তিনি সেখানে লাইফসাপোর্টে আছেন।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার কথা স্বীকার করে বলেন, তারা মদ্যপান করে এর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.