Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুইনে মুগ্ধ সবাই

kangana-ranaut-1বিনোদন ডেস্ক:

টিননসেল টাউনের নায়িকারা নাকি একজন আরেকজনকে সহ্য করতে পারেন না। একজনের সাফল্যে মুখ বেঁকান অন্যজন। কিন্তু এখন সময় বদলেছে। নয়া জমানার বলিউড সুন্দরীরা কিন্তু বহুদিন ধরে প্রচলিত ইন্ড্রাস্ট্রির সেট করে দেওয়া এইসব ধারণাগুলোর একবারে বিপরীত বিন্দুতে বসবাস করেন। একে অপরের প্রশংসা করতে বিন্দুমাত্র পিছপা নন তারা। শুধু তাই নয় ইঁদুর দৌড়ের কনসেপ্টকে ছুঁড়ে ফেলে কারোর ভাল কাজকে স্বীকৃতি দিতে সদা প্রস্তুত রুপোলি পর্দার বর্তমান সেরারা। সম্প্রতি ফিল্মফেয়ার অনুষ্ঠানে এবছর সেরা অভিনেত্রীর তকমাটি পেয়েছেন কঙ্গনা রাণাওয়াত। কঙ্গনার এই সাফল্যে হিংসা করা তো দূরের কথা বরং উল্টো সবাই এখন তার প্রশংসায় পঞ্চমুখ। বলিউডের বর্তমানের অন্যতম লিডিং লেডি দীপিকা পাড়–কোনতো তার সাম্প্রতিক প্রাপ্ত সেরা অভিনেত্রীর (পপুলার) পুরস্কারটাই ডেডিকেট করেছেন কঙ্গনাকে। তবে শুধু দীপিকাই নয়, আরও দুই পাওয়ার হাউস অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও বিদ্যা বালানও এখন কঙ্গনাতে মোহিত। কিছুদিন আগেই একটি পাবলিক ইভেন্টে বিদ্যা বলেছেন যবে থেকে কুইন মুক্তি পেয়েছে আমি সিনেমার সম্পর্কে অনেককিছু শুনেছি। যদিও মাত্র কিছুদিন আগে এই সিনেমা দেখার সৌভাগ্য আমার হয়েছে। লস অ্যাঞ্জেলসে যাওয়ার পথে বিমানে প্রথম কুইন দেখি আমি। এই সিনেমায় কঙ্গনা এক কথায় অবিশ্বাস্য। আমি সবসময়ই ওকে পছন্দ করতাম। ফ্যাশন দেখার সময়ই আমার মনে হয়েছিল ও জাস্ট ইনক্রেডিবল ছিল। আমার মনে হয় কঙ্গনা একজন অত্যন্ত সাহসী অভিনেত্রী। ওর সিনেমাগুলোতেই তার প্রমাণ মেলে। কঙ্গনা অত্যন্ত আকর্ষণীয় কাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.