Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুমারখালীতে ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুমারখালী প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়া কুমারখালীর যদুবয়রাতে ছাত্রলীগের এক কর্মী সমাবেশ-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন-অর-রশিদ (আহ্বায়ক আওয়ামী লীগ, যুগ্ম লীগ কুমারখালী উপজেলা শাখা ও প্যানেল মেয়র কুমারখালী পৌরসভা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির হাসান রিন্টু (যুগ্ম আহ্বায়ক বাংলদেশ আওয়ামী লীগ কুমারখালী উপজেলা শাখা)। উক্ত সমাবেশের প্রধান বক্তা মো: কাজল শেখ (আহ্বায়ক কুমারখালী থানা লীগ) তার বক্তব্য বলেন, ‘ছাত্রলীগের পরিধি সমুদ্র সীমার মত বৃহৎ। নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে এবং আ.লীগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রলীগের সকল সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ সভাপতি এস.এম.গোলাম আজিজ বাবু, যুবলীগের সেক্রেটারি জসিম উদ্দিন, ইউ.পি.সদস্য মো: আশিকুর রহমান সাবান, মো: কামরুজ্জান সাবু, মো: আনিসুর রহমান, সবুজ, সিপনসহ যদুবয়রা ইউনিয়নের ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: জিয়াদুল ইসলাম মিলন।

Leave A Reply

Your email address will not be published.