Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

comilla picকুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা ছাত্রলীগের (দক্ষিণ) সাংগঠনিক স¤পাদক গোলাম সারোয়ার শিপনকে (২৮) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টায় নগরীর ছোটরা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার শাহিন মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর বেলা ১২টায় কুমিল্লা সরকারি কলেজের অনার্স ভবনের থিয়েটারে একটি প্রোগ্রাম চলাকালে শিপন গ্র“পের ছাত্রলীগ কর্মী রিয়াদ, সুমন, আসিফসহ প্রায় ৩০/৩৫ জন কলেজ ক্যা¤পাসে ঢুকে প্রায় ৮/৯ রাউন্ড গুলিবর্ষণ করে এবং ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল হাদি গ্র“পের সঙ্গে শিপন গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ওইদিন রাত সাড়ে ৯টায় নগরীর রেইসকোর্স এলাকায় ছাত্রলীগ নেতা আব্দুল হাদিকে কুপিয়ে গুরুতর আহত করে শিপন গ্র“পের কর্মী। এ ঘটনায় ছাত্রলীগ নেতা আব্দুল হাদি বাদী হয়ে কোতোয়ালি থানায় শিপনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল শিপনকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান জানান, শিপনকে থানায় আনা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.