Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় ট্রাক উল্টে সাত নির্মাণ শ্রমিক নিহত

comilla20150810091620কুমিল্লায় ট্রাক উল্টে সাত নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। সোমবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসের ভাড়া দেয়ার টাকা না থাকায়, চট্টগ্রাম থেকে টিন বোঝাই ট্রাকে চড়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন ১২ জন শ্রমিক। ট্রাকটি কোটবাড়ি এলাকায় পৌঁছালে, ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত ৫ জনের মধ্যে গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, নিহতদের পরিবারকে ১০ হাজার ও আহতদের পরিবারকে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Leave A Reply

Your email address will not be published.