Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুরে একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ঢাকাগামী মুরগি পরিবহনকৃত একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা চারজন নিহত হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.