Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮জন।

বৃহস্পতিবার সকাল ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ২জন পুরুষ যাত্রী নিহত হন। আহত হন ৮জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.