Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় যুবক নিহত

কুমিল্লাকুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাপস চন্দ্র দাস (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তাপস চান্দলা উত্তর চান্দলা গ্রামের কানু চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী সুলতান ও রেজাউলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কুপিয়ে রেজাউলের সমর্থক তাপসকে হত্যা করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.