Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লা ও রংপুরের গতকালের পরিত্যক্ত ম্যাচ আজ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ম্যাচ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। তবে ম্যাচটি গতকাল যেখান থেকে শেষে হয়েছে আজ সন্ধা ৬টায় সেখান থেকে শুরু হবে।

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় টস হেরে রংপুর ব্যাট করতে নামে। ৭ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করার পরই বৃষ্টি নামে। বৃষ্টির কারণে প্রায় সোয়া তিন ঘণ্টা ম্যাচ বন্ধ থাকে।

এরপর বৃষ্টি থামলে প্রথমে ৫ ওভার ও পরে সুপার ওভার খেলানোর গুঞ্জন শোনা যায়। সেটা নিয়ে বেশ কিছুক্ষণ দুই দলের সঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিল আলোচনা করে। কিন্তু একটি দল সেটা মানলেও অপর দল মানতে চায়নি। শেষ পর্যন্ত এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে না রাখা হলেও গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি রিজার্ভ ডেতে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল যেখান থেকে ম্যাচটি শেষ হয়েছে আজ ঠিক সেখান থেকেই ম্যাচটি শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.