Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লা জঙ্গি আস্তানা; আধা ঘণ্টায় সোয়াতের ৯৭ রাউন্ড গুলিবর্ষণ

কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার জঙ্গি আস্তানায় চলছে ‘অপারেশন স্ট্রাইক আউট’।

এতে শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ৯৭ রাউন্ড গুলিবর্ষণ করে সোয়াত সদস্যরা।

শুক্রবার সকাল ৮টার দিকে সোয়াত ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কোটবাড়ীর দক্ষিণ বাগমারার ওই এলাকায় পৌঁছায়।

এরপর বেলা ১১টার দিকে সোয়াত অভিযান শুরু করে। শুরুর দিকেও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।

এদিকে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলের পাশের প্রায় ২ কিলোমিটার এলাকায় নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয়দের বাড়িটি সংলগ্ন সড়কে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে ‘অপারেশন স্ট্রাইক আউট’ তত্ত্বাবধান করছেন।

Leave A Reply

Your email address will not be published.