Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুমিল্লা থেকে ২৫টি পেট্রলবোমা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর বালুতুপা এলাকার একটি নির্মাণাধীন বাড়ির পাশের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি পেট্রলবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল পেট্রল বোমাগুলো উদ্ধার করে।
১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পেট্রলবোমার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.