Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় ২ বোনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তাহিয়া (৩) ও তাথৈ (২) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত তাহিয়া ও তাথৈ কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর নাতনি। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে প্রাইভেট কার যোগে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছোট মেয়ে তন্বী ও জামাই জাহিদ হোসেন পরিবারসহ ঈদের ছুটিতে ঢাকা থেকে কুষ্টিয়ায় ফিরছিলেন।

বেলা ১২টার দিকে প্রাইভেট কারটি কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ক্লাব মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় প্রাইভেট কারটি পানিতে তলিয়ে যায়। প্রাইভেট কারের ভেতরে থাকা পৌর মেয়রের ছোট মেয়ে ও জামাই বেরিয়ে আসলেও তাদের দুই মেয়ে তাহিয়া ও তাথৈ তলিয়ে যায়। পরে স্থানীয়রা তল্লাশি করে মৃত অবস্থায় দুই বোনকে উদ্ধার করে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী দাউদ খান জানান, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.