Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুষ্টিয়া-দৌলতপুর সড়কের বেহাল দশা

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়া-দৌলতপুর সড়কের ভেড়ামারা থেকে দৌলতপুর পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একযুগ ধরে মেরামত বা সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের তারাগুনিয়া মোড় থেকে ব্র্যাক অফিস পর্যন্ত ১ কিলোমিটার অংশের অবস্থা সবচেয়ে খারাপ।

২০০৩ সালে নির্মাণের পর থেকে এ পর্যন্ত সংস্কার করা হয়নি সড়কটি। ২০১১ সালে এ সড়কের ভেড়ামারা থেকে দৌলতপুর পর্যন্ত পুনঃনির্মাণের টেন্ডার হলেও সংশ্লিষ্ট ঠিকাদার ফান্ড না থাকার কারণে কাজ করেননি। ২০১৪ সালে ভেড়ামারা অংশে সামান্য কাজ করা হলেও অজ্ঞাত কারণে দৌলতপুর অংশে কনো কাজ কার হয়নি। এ বছর ফেব্র“য়ারিতে ২৫ লক্ষ টাকা ব্যয়ে মেরামত করা হলেও এ এলাকায় কোন কাজই করা হয়নি। ফলে দুর্ভোগ পোহাচ্ছে এখানকার কয়েক লক্ষ মানুষ। এ ব্যাপারে সড়ক ও জনপথ কুষ্টিয়া অফিসে যোগাযোগ করা হলে কোন সুখবর তারা দিতে পারেনি।

Leave A Reply

Your email address will not be published.