Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামের উলিপুরে সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

উলিপুর সংবাদদাতা, কুড়িগ্রাম : 
কুড়িগ্রামের উলিপুরে সাপের দংশনে শহিদুর রহমান (২৭) নামে এক সাপুড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার কাশিয়াগাড়ী কইপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের ভবেশ ব্যাপারী পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শহিদুর রহমান (২৭) বিষাক্ত একটি সাপ নিয়ে খেলা দেখাচ্ছিলেন। একপর্যায়ে সাপটি তাকে দংশনে করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকার লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিয়া ইউপি চেয়ারম্যান বি. এম আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.