Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

k

শাহ্ আলম, কুড়িগ্রাম: ‘মুক্ত করো মন-শক্ত করো বন্ধন’ এমন উচ্চারণের মধ্যদিয়ে প্রায় শত বছরের পুরোনো কুড়িগ্রামের ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন করেন কারমাইকেল বিশ্বদিব্যালয়ের সাবেক অধ্যক্ষ ড. মোঃ রেজাউল হক। স্থানীয় এমপি একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান খোকন চৌধুরী, ইউএনও মোঃ আজাহারুল ইসলাম, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষীন করে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্কুলের পুনর্মিলনী উপলক্ষে দেশের ও দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সহ¯্রাধিক প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয়। তারা স্কুলের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন।
উল্লেখ্য, ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় ১৯২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.