Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামের রাজারহাটে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ধনঞ্জয় তালুয়াপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলের কোদালের কোপে মা নিহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সন্ধা সাড়ে ৭টার দিকে মাদকাসক্ত ছেলে রবিউল (২৮) মা ছকিনা বেগমের কাছে নেশার টাকা চায়। মা ছকিনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে পাশে থাকা কোদাল দিয়ে মা ছকিনা বেগমের মাথায় কোপ দেয়। এতে মায়ের মাথা ফেটে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় রাজার হাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.