Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামের ৩ উপজেলার ১৮ ইউনিয়নে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন

Kurigram UP Election photo 06.05.16শাহ্ আলম, কুড়িগ্রাম: চতুর্থ দফায় কুড়িগ্রামের রাজারহাট, ফুলবাড়ী ও সদর উপজেলার ১৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। ১৮ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ২১১টি।
শুক্রবার সকালে থেকে স্ব-স্ব উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জামাদী বিতরন করা হয়েছে। ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ প্রিজাইডিং কর্মকর্তাগণ ভোটকেন্দ্রে অবস্থান করছেন।
কুড়িগ্রাম সদরের ৮ ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ১০০টি এর মধ্যে ৩টি ইউনিয়নের সবগুলা ভোট কেন্দ্র গুরুত্বপুর্ণ বলে জানা গেছে। এছাড়া রাজারহাটের ৭ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৮২টি এর মধ্যে গুরুত্বপুর্ণ ভোট কেন্দ্রের সংখ্য ৩৮টি ও ফুলবাড়ী উপজেলার ৩ ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ২৯টি এর মধ্যে গুরুত্বপুর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ১৪টি। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্তসহ ১৮টি ইউনিয়ন পরিষদে ৯৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়াও ৩ উপজেলায় সাধারন সদস্য পদে ৬শ ১৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২শ ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। ১৮টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ১শ ৮ জন।

Leave A Reply

Your email address will not be published.