Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

a lig   kuriকুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি-জামায়াতসহ ২০ দলের ডাকা হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। বোরবার দুপুরে দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ জাফর আলীর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, এস এম ছানালাল বকসী, সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান চাঁন্দ প্রমূখ।
সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কার্যকলাপের পাশাপাশি দেশ বিরোধী সড়য়ন্ত্রে বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.