Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে হরতালের সমর্থনে ও প্রতিবাদে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আ.লীগ ও বিএনপি।
গত কাল দুপুরে পুলিশি বাধা উপেক্ষা করে হরতাল ও অবরোধের সমর্থনে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় মিছিলটি পোস্ট অফিস মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি খ.ম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী, নূর মোহাম্মদ, আফতাব উদ্দিন প্রমুখ।
এদিকে ২০ দলের অব্যাহত অবরোধ ও হরতাল প্রত্যাখ্যান করে কুড়িগ্রামে আওয়ামী লীগের দুটি গ্র“প পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গত কাল মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে সাবেক এমপি মো. জাফর আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্ব¡রে সমাবেশ করে।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জুর নেতৃত্বে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ২০ দলের নাশকতা, জনবিরোধী হরতাল ও অবরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.