Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে ইউনিয়ন প্রাণী সম্পদ সেবা কেন্দ্রের উদ্বোধন

Kurigram Vatenary Sheba Center photo- 23.05.15শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 
নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগের অংশ হিসেবে কুড়িগ্রামে ইউনিয়ন প্রাণী সম্পদ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা সদরের ঘোগাদহ ইউনিয়ন পরিষদ ভবনে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মঈন উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক অজয় কুমার রায়, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর রংপুর বিভাগের উপ পরিচালক ডাঃ মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম আজাদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এম এম জিল্লুর রহমান প্রমূখ।

এ কেন্দ্রটির রিসোর্স স্থানীয় ভাবে সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে প্রাণী স্বাস্থ্য সেবা গ্রহণে এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে। প্রাণী সম্পদ বিভাগের জনবল স্বল্পতার বিবেচনায় দু’জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবির মাধ্যমে সেবা কেন্দ্রটি চালু করা হয়। পাইলট উদ্যোগ হিসেবে দেশের এটি প্রথম ইউনিয়ন প্রাণী সম্পদ সেবা কেন্দ্র। কেন্দ্রটি উদ্বোধনে সহায়তা করে জীবিকা ফুড সিকিউরিটি এন্ড গভনেন্স প্রকল্প। উদ্বোধনী দিনে শহস্রাধিক গবাদি পশুকে ভ্যাকসিনেশন দেয়া হয়।

 

Leave A Reply

Your email address will not be published.