Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে এ্যাটকো প্রেসিডেন্ট ফালুর মুক্তির দাবীতে মানববন্ধন

এনটিভি

কুড়িগ্রাম প্রতিনিধি : টেলিভিশন ওনার্স এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও এনটিভি’র চেয়ারম্যান আলহাজ্জ মোসাদ্দেক আলীর মুক্তির দাবীতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম স্যাটেলাইট টেলিভিশন দর্শক ফোরাম। রোববার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব নিলু, দৈনিক জাগোবাহের সম্পাদক রেজাউল করিম রেজা, দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সাধারন সম্পাদক মাসুদ রানাসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে মোসাদ্দেক আলী ফালুর মুক্তি দাবী করেন।

 

Leave A Reply

Your email address will not be published.