Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে পুলিশের মাথা ফাটালো ছাত্রলীগ নেতা

01_241867শাহ্ আলম, কুড়িগ্রাম: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেইন দিয়ে পিটিয়ে আব্দুল আলিম নামের এক পুলিশ কনষ্টেবলের মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগের এক নেতা। পরে আসিকুর রহমান আসিক নামের ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সন্ধ্যায় চিলমারী উপজেলার ডাটিয়ারচর বাজারে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢুষমারা জল থানার পাশের একটি মাঠে ক্রিকেট খেলতে গিয়ে আকস্মিক বাথরুম চেপে বসে ওই ছাত্রলীগ নেতার। তিনি প্রকৃতির ডাকে সারা দেয়ার জন্য ঢুষমারা জলথানায় যান। কিন্তু ডিউটিরত পুলিশ মাসুদ রানা তাকে বাধা দেন। এতেই ক্ষেপে যান তিনি।
পরে দিন মঙ্গলবার থানার নিকটতম ডাটিয়ারচর বাজারে কনষ্টেবল আব্দুল আলিমকে পেয়ে তার উপরই প্রতিশোধ পরায়ন হয়ে ওঠেন। বাইসাইকেলের চেইন দিয়ে এলোপাথারী আঘাত করলে মাথা ফেটে যায় ওই কনষ্টেবলের।
আসিকুর রহমান আসিক চিলমারী উপজেলার ডাটিয়ার চর গ্রামের আলিফ উদ্দিনের পুত্র। তিনি রংপুরের কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ওই কলেজ শাখার একজন ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।
এ ব্যাপারে ঢুষমারা থানার ওসি রাজু আহম্মেদ বলেন, আহত কনষ্টেবল কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীনে আছে। ছাত্রলীগ নেতা আসিকের নামে মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.