Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে ছিটমহলবাসীদের বিজয় র‌্যালী

Kurigram Sitmohol Bijoy Misil photo-(1) 09.06.15শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

ছিটমহল বিনিময়ে বাংলাদেশের নাগরিক হওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল ও আনন্দ উল্লাসে মেতে উঠেছে কুড়িগ্রামের অভ্যন্তরে ১২ টি ছিটমহলের মানুষ।  মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া ছিটমহলের কালির হাট বাজারে হাজার হাজার ছিটমহলবাসী মিলিত হয়ে আনন্দ উল্লাস করে। পরে একটি আনন্দ র‌্যালী ছিটমহল ঘুরে ফুলবাড়ী উপজেলা শহরের শহীদ মিনারে সমাবেশ করে।

Kurigram Sitmohol Bijoy Misil photo-(2) 09.06.15

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মোঃ মঈনুল হক, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা ও দাসিয়ার ছড়া ছিটমহলের সভাপতি মোঃ আলতাব হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তরা ছিটবাসীদের ৬৮ বছরের বন্দী দশা থেকে মুক্তি দেয়ায় দু’দেশের প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানান। ছিটমহলের বিজয় উৎসব উপলক্ষে দাসিয়ার ছড়ায় গরু ও খাসি জবাই করে ছিটমহল বাসীদের ভুড়িভোজেরও আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.