Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Kurigram Legal Aid Day Observed Vt- 28.04.15 002

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে  নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কুড়িগ্রামে জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে জজকোর্ট চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কোর্ট চত্ত্বরে আইনগত সহায়তা মেলা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ গোলাম মোরশেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ উদ্দিন, পুলিশ সুপার ডাঃ মোঃ তবারক উল্ল্যা, জেলা বারের সভাপতি এডভোকেট আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.