কুড়িগ্রামে জাতীয় আইন সহায়তা দিবস পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি: র্যালী, আলোচনাসভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে কুড়িগ্রামে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে জেলা ও দায়রা জজ ও,এইচ,এম, ইলিয়াস হোসাইনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জাহিদুল হক, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্রাহাম লিংকন, সাধারন সম্পাদক ফখরুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন অংশ নেয়।
দিবসটি উপলক্ষে জজর্কোট চত্তরে দিনব্যাপী লিগ্যাল এইডমেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৮টি স্টল অংশ নেয়। বিকেলে জজ আদালত প্রাঙ্গনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।