Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

Kurigram Vitamin A Capsule Campaign Photo -16.07.16শাহ্ আলম, কুড়িগ্রাম: “ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান” এ শ্লোগানে কুড়িগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম পৌর এলাকার সওদাগর পাড়ায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ জয়নাল আবেদীন, কুড়িগ্রাম সদর হাসপাতালের পরিচালক ডাঃ অজয় রায়, আবাসিক চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
জেলার ৯ উপজেলার ১হাজার ৯শ৪৯ টি কেন্দ্রে ৩লাখ ১২ হাজার ২৩শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মোট মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীর সংখ্যা ৫ হাজার ৮শ ৪৭ জন এবং সুপারভাইজার হিসেবে কাজ করছেন ২শ ৮১ জন।

Leave A Reply

Your email address will not be published.