Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে জাতীয় যুব দিবস পালিত

শাহ্ আলম, কুড়িগ্রাম: যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন-এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে যুব ভবন মিলনায়তনে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, যুব ঋণ ও যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং সনদপত্র প্রদান, প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও গাছের চারা বিতরন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মন্ডল ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু।

Leave A Reply

Your email address will not be published.