Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে পাটের উৎপাদ ও পাট পন্যের প্রসারে অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : পাটের বৈচিত্রময় পন্যের টেকসই ব্যবহার ও উৎপাদন প্রসারে কুড়িগ্রামে দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ইএসডিও সুইচ এশিয়া প্রকল্প।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, কেয়ার বাংলাদেশের টিম লিডার মাহবুব উল্লাহ্, ইএসডিও’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর কে এন সরকার, প্রকল্প ব্যবস্থাপক মোঃ জুলফিকার ইসলাম প্রমুখ।

পাটের উৎপাদন বৃদ্ধি, পরিবেশ বান্ধব পাট পন্যের প্রসারে ক্ষুদ্র উদ্বোক্তাদের সক্রিয় করা এবং টেকসই পন্থায় বাংলাদেশের দারিদ্রতা মোকাবেলার উপর গুরুত্বারোপ করে কর্মশালায় বক্তব্য রাখেন বক্তারা।  কর্মশালায় পাটচাষী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.