Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে পুলিশি বাধার মুখে ২০ দলীয় জোটের বিক্ষোভ-সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং নেতা কর্মীদের গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে ডাকা ২০ দলীয় জোটের অবরোধ কর্মসুচীর ৮ম দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় ঐক্যজোটর নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে সাধারন সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণের সময় ঘোষপাড়ায় পুলিশের বাধার মুখে পড়ে। পরে শহরের জাহাজ মোড় এলাকায় সমাবেশ করে।সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জামায়াতের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেয়ার দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.