Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে বজ্রপাতে ৩টি গরুর মৃত্য

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাটিদিগদারী গ্রামের কৃষক ইউনুছ আলীর বাড়ীতে বজ্রপাতের ঘটনায় গরু ৩টি মারা যায়।

ক্ষতিগ্রস্থ কৃষক ইউনুছ আরী বলেন, ‘আমি ফজরের নামাজ পরে এসে সকালে গোয়াল ঘড় থেকে ৭টি গরু ছেড়ে দেই । গরুগুলো বাহির আঙ্গিনায় যাওয়া মাত্র বিকট শব্দে বর্জপাত হয়। এতে একটি হালের বলদ ও দুটি গাভী সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে গোঙ্গাতে থাকে। কাছে গিয়ে দেখি গরুর সারা শরীর পুড়ে গেছে। দ্রুত পাশ্ববর্তি পশু ডাক্তারকে ডেকে এনেও শেষ রক্ষা হয়নি।

পশু চিকিৎসক ডাঃ আবুল হোসেন জানান, বজ্রাঘাতে গরু তিনটির পেট ও গলা সম্পুর্ন পুড়ে তাৎক্ষনিক মারা গেছে।
ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আানিছুর রহমান ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ‘আল্লাহর গজব মানুষের করার কি আছে’।
ইউনুছ আলী বলেন, তার গরু তিনটি বাজারে বিক্রী করলে ৮০হাজার টাকা পাওয়া যেত।

#

Leave A Reply

Your email address will not be published.