কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মী আটক
কুড়িগ্রাম প্রতিনিধি:
নাশকতার আশঙ্কায় কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত কাল বুধবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ৮ জন ও বিএনপির ৪ জন।
কুড়িগ্রামের পুলিশ সুপার ডা. তবারক উল্ল্যা জানান, নাশকতার সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকের সময় নাগেশ্বরী উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৬ জনসহ বিভিন্ন উপজেলা থেকে আরো ৬ জনকে আটক করা হয়।