Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

শাহ্ আলম, কুড়িগ্রাম: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কুড়িগ্রামে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’২০১৭ পালিত হয়েছে।
বুধবার কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শাপলা চত্বরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মানব বন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী র‌্যালী ও মানব বন্ধনে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষনার্থীরা অংশ নেয়। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের সহকারী পরিচালক মোঃ নবাব আলী, ইন্সপেক্টর মোঃ জাহিদুল ইসলাম, বিজিবি’র ল্যান্স নায়েক শিবলী সাদিক, নায়েক রফিক প্রমুখ। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.