Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে রাস্তা পাকা করণেন দাবীতে সংবাদ সম্মেলন

OLYMPUS DIGITAL CAMERA

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের ৮ নং ওয়ার্ডে অবস্থিত বাঘডোবারপাড় ও ডাকুয়াপাড়া এলাকার রাস্তা পাকাকরণের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো শিরিন আক্তার।

সংবাদ সম্মেলনে বলা হয়, পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঘডোবারপাড় ও ডাকুয়াপাড়া এলাকা থেকে শহরে প্রবেশের সংযোগ সড়কটি ইট সলিং, কালভার্ট ভেঙ্গে গর্তের সৃষ্টি হওযায চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কারের দাবিতে এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলীর মাধ্যমে মেয়র বরাবর প্রেরণ করার পরও কাজ না করায় এ সংবাদ সম্মেলনের আযোজন করা হয়।

পরে সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম পৌরসভার মেয়র নুর ইসলাম নুরু উপস্থিত হয়ে দ্রুত রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক অলক সরকার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর, এলাকার ভূক্তভোগী জনগণ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিযার সাংবাদিকগণ।

Leave A Reply

Your email address will not be published.