Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে স্বেচ্ছাশ্রমে পুকুর খনন


Kurigram Sessasrom Zila Porishod photo-(2) 24.04.15

কুড়িগ্রাম প্রতিনিধি: 
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পরিষদ কর্মকর্তা ও কর্মচারীরা পরিষদের মজা পুকুরটি সংস্কার করেছে। প্রায় দুই মাসের সরকারী ছুটির দিন গুলোতে এই স্বেচ্ছাশ্রম দেয়া হয়।
শুক্রবার সকাল ১০ টায় জেলা পরিষদ ক্যাম্পাসে সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এবিএম আজাদ, পুলিশ সুপার ডাঃ মোঃ তবারক উল্লাহ্, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ।
বক্তারা স্বেচ্ছাশ্রমে অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ জেলার উন্নয়নে অন্যান্য সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান গুলোকে উৎসাহিত করবে।Kurigram Sessasrom Zila Porishod photo-(1) 24.04.15

Leave A Reply

Your email address will not be published.