Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রভাষক মিনহাজুল ইসলাম (৩৫) ঘোগাদহ ইউনিয়নের চৈতের খামার জামে মসজিদের ঈদগাহ মাঠে শনিবার ঈদের নামায পড়ান। পরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মধ্য কুমোরপুর এলাকার মধ্যপাড়া নামক স্থানে দুপুর ২টার দিকে ছাগলের বাচ্চার সাথে সংঘর্ষ হলে মাথায় জখম পান।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। প্রভাষক মিনহাজুল ইসলাম কুড়িগ্রাম আলীয়া মাদরাসার প্রভাষক ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.